Monday, February 24, 2025

ভিটামিন-ডি এর টেস্ট

আমার ভিটামিন-ডি এর টেস্ট করানোর জন্য গিয়েছিলাম নিজ থেকেই চেক করার জন্য, এখন হাসপাতাল থেকে বললো ভিটামিন-ডি এর নাকি দুই ধরনের টেস্ট আছে,শরীরের ভিটামিন-ডি এর টেস্টের নাম টা কি বলবো?

ভিটামিন-ডি পরীক্ষার জন্য মূলত দুটি সাধারণ টেস্ট রয়েছে:

1. 25-Hydroxy Vitamin D (25(OH)D) Test – এটি সবচেয়ে প্রচলিত পরীক্ষা, যা শরীরে ভিটামিন-ডি এর স্তর নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।

2. 1,25-Dihydroxy Vitamin D (1,25(OH)₂D) Test – এটি বিশেষ কিছু ক্ষেত্রে করা হয়, যেমন কিডনি বা হরমোনজনিত সমস্যা থাকলে।

আপনার শরীরের ভিটামিন-ডি এর মাত্রা জানতে চাইলে "25-Hydroxy Vitamin D" বা "25(OH)D" টেস্ট করতে বলবেন।



Eye Doctor

ঢাকায় একজন ভালো চোখের ডাক্তার সাজেস্ট করবেন প্লিজ। চোখের মধ্যে অনেক দিন ধরে একটা দাগ দেখা যাচ্ছে।



Sunday, February 2, 2025

শিশু ডাক্তার

 আসসালামু আলাইকুম সিলেটে অথবা বাংলাদেশ সবচেয়ে ভালো শিশু ডাক্তারের নাম নাম সাজেস্ট করেন প্লিজ। বাচ্চার ঠান্ডা জনিত সমস্যা।

এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ খন্দকার মোবাশ্বের আহমেদ (MBBS, BCS, FCPS, MD

Assistant Professor (Pediatric Gastroenterology and Nutrition).

https://www.facebook.com/mobasher.ahmed1/

================

"ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা কাল সারারাত ঘুমাতে পারেনি, একটু দেখুন না!"— চেম্বারের দরজা খুলতেই ইদানিং প্রায়ই এমন আকুল আবেদন শুনি। বাবা-মায়ের চোখে-মুখে রাজ্যের দুশ্চিন্তা, আর কোলের শিশুটির ছোট ছোট নিশ্বাসগুলো যেন এক একটা দীর্ঘশ্বাস হয়ে আমার কানে বাজে।

একজন চিকিৎসক হিসেবে মানুষের এই আস্থা আমাকে যেমন আপ্লুত করে, তেমনি একটি সত্য আমাকে ভাবিয়ে তোলে। ইদানিং অনেক মানুষ তাদের ছোট্ট সোনামণিদের চিকিৎসার জন্য আমার চেম্বারে ভিড় করছেন। আপনাদের ভালোবাসা মাথায় রেখেই বলছি— আমি মূলত বড়দের বক্ষব্যাধি বিশেষজ্ঞ,
শিশু অ্যাজমা বিশেষজ্ঞ নই।

কেন শিশুর জন্য আলাদা বিশেষজ্ঞ প্রয়োজন?
চিকিৎসাবিজ্ঞানে বয়সের একটি বড় ভূমিকা আছে। যেমন:

আমেরিকায় ২১ বছর পর্যন্ত শিশুদের জন্য আলাদা পেডিয়াট্রিক সেবা দেয়া হয়।

ইউরোপে এই সীমা ১৮ বছর।

এশিয়ায় সাধারণত ১২ থেকে ১৪ বছর পর্যন্ত শিশুদের শরীরবৃত্তীয় গঠন বড়দের চেয়ে ভিন্ন থাকে।

তাই বড়দের ইনহেলার বা ওষুধ অনেক সময় শিশুদের জন্য সঠিক মাত্রার হয় না। ভুল চিকিৎসা বা ভুল ডোজ শিশুর ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। আপনার আদরের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি।

আমার ব্যক্তিগত আস্থা যেখানেঃ
একজন ডাক্তার হিসেবে নয়, একজন বাবা এবং দাদা হিসেবে আমার অভিজ্ঞতার কথা বলি। আমার নিজের সন্তানরা যখন ছোট ছিল, কিংবা বর্তমানে আমার নাতি-নাতনিদের যখনই কোনো শ্বাসকষ্টের সমস্যা হয়— আমি চোখ বন্ধ করে একজনের ওপরই ভরসা করি।

তিনি আমার অত্যন্ত পরিচিত, সজ্জন এবং শিশুদের অ্যাজমা চিকিৎসায় একজন কিংবদন্তি— প্রফেসর ডাঃ রুহুল আমীন ভাই। তার দীর্ঘ অভিজ্ঞতা এবং শিশুদের প্রতি মমত্ববোধ সত্যিই অতুলনীয়।

আপনার শিশুর শ্বাসকষ্ট বা অ্যাজমা সমস্যার জন্য বিশেষজ্ঞ পরামর্শ নিতে চাইলে আমি নির্দ্বিধায় প্রফেসর ডাঃ রুহুল আমীন ভাইকে দেখানোর পরামর্শ দিচ্ছি।

কোথায় পাবেন: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি (২ নম্বর রোড, ৫ নম্বর ভবন)।

পরামর্শ: ভিড় এড়াতে আগেভাগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। (01823 45 78 46)


=============
Professor Dr. Md. Rashidul Hassan

আমি নিজে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হয়েও ঠিক এই ভুলটিই করেছিলাম!
সারাদিন কি আপনার খুব ক্লান্তি লাগে? যেখানেই বসেন সেখানেই কি ঘুমিয়ে পড়েন? আপনার পরিবারের কেউ কি আপনার নাক ডাকা নিয়ে অভিযোগ করে? সাবধান! যে নাক ডাকাকে আপনি "স্বাভাবিক পরিশ্রমের ক্লান্তি" বলে উড়িয়ে দিচ্ছেন, সেটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি। আমি নিজে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হয়েও ঠিক এই ভুলটিই করেছিলাম!
আমি ভাবতাম—সারাদিন রোগী দেখা, পড়ানো আর গবেষণার চাপে আমি ক্লান্ত, তাই গাড়িতে উঠলেই আমার চোখ লেগে আসে। কিন্তু আসল সত্যিটা ছিল অনেক বেশি ভয়ংকর।
আমি ঘুমাচ্ছিলাম না, বরং প্রতি রাতে শুধু "ঘুমানোর চেষ্টা" করছিলাম। যখন নিজের Sleep Test করালাম, রিপোর্ট দেখে আমি নিজেই চমকে উঠলাম! প্রতি এক ঘণ্টায় আমার ঘুম ভাঙছিল ৪৪ বার! অর্থাৎ পুরো রাতটাই ছিল অশান্ত এবং ক্লান্তিকর।
রাতে ৩-৪ বার ওয়াশরুমে যাওয়া।
সারাদিন মাথা ভারী থাকা।
মন মেজাজ খিটখিটে হয়ে থাকা।
ডায়াগনোসিস পরিষ্কার ছিল— Obstructive Sleep Apnea। আমি প্রতিদিন অগণিত রোগীকে CPAP বা BiPAP মেশিন ব্যবহারের পরামর্শ দেই, অথচ নিজের বেলায় মানতে পারছিলাম না। কিন্তু যেদিন প্রথম 'Auto BiPAP' ব্যবহার করে ঘুমালাম, সেদিন সকালে মনে হলো— "এই প্রথম আমি সত্যিকারের ঘুমালাম!" শরীর হালকা, মাথা পরিষ্কার এবং অদম্য প্রাণশক্তি নিয়ে আমি যেন এক নতুন জীবনে প্রবেশ করলাম।
আপনার নাক ডাকা কেবল শব্দ নয়, এটি একটি নীরব সংকেত। ভালো ঘুম কোনো বিলাসিতা নয়, এটি আপনার শরীরের বেঁচে থাকার জন্য একটি জরুরি চিকিৎসা।
আপনি বা আপনার প্রিয় কেউ কি প্রতিদিন এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন?
নাক ডাকা কি নিয়মিত অভ্যাস?
দিনের বেলা কি হঠাৎ হঠাৎ ঘুম পায়?
রাতে কি বারবার ঘুম ভেঙে যায়?
যদি উত্তর 'হ্যাঁ' হয়, তবে দেরি না করে আজই একটি Sleep Test করে দেখে নিন। একটি ছোট পরীক্ষা এবং সঠিক বিশেষজ্ঞ পরামর্শ আপনার জীবনকে আবার কর্মচঞ্চল করে তুলতে পারে।
নিশ্চিন্তে ঘুমান, সুস্থভাবে বাঁচুন।
✅ আপনার স্লিপ অ্যাপনিয়া বা বক্ষব্যাধি বিষয়ক যেকোনো জিজ্ঞাসায় আমাদের সাথে যোগাযোগ করুন।
📍 চেম্বারের ঠিকানা Alliance Hospital Ring Road Shyamoli
এখন শুধুমাত্র এরকম একটা মাস্ক পরে BiPAP লাগিয়ে ঘুমিয়ে দেখছি সারাদিন আর কোন ঘুম ঘুম ভাব বা ক্লান্তি লাগছে না এবং সারাদিন আগে যে কাজ করতে পারতাম তার থেকে বেশি কাজ করতে পারছি।
এটা খুবই নিরাপদ ও ব্যথামুক্ত আধুনিক চিকিতসা।







ইউরোলজিস্ট

 

One of the most brilliant urologists in the whole of Asia

=========

আমি একজন মেয়ে। বয়স ৩২ বছর। একজন ফিমেল ইউরোলজিস্ট এর সাজেশন চাইছি। (ধানমণ্ডি তে হলে ভালো হয়) পুরুষ ডাক্তার (এর সাথে আমি কথা বলতে বিব্রতবোধ করবো)

==========

Dr. Tajkera Sultana Chowdhury

=============
কিডনি তে পাথর ধরা পড়েছে। (6.4mm)
অপারেশন ছাড়া কি বিকল্প কোনো উপায় আছে?

Muhammad Bashir
এখন অপারেশন ছাড়া এটা লেজার রশ্মি দিয়ে ক্রাশ করে বের করে। ২০১৯ সালে আমারও হয়েছিল । ১৬ mm । অপারেশন করে বের করেছে । এখন চিকিৎসা সিস্টেম অনেক আধুনিক । গত মাসে আমার এক পরিচিতের অপারেশন ছাড়া লেজার রশ্মি দিয়ে ক্রাশ করে বের করেছে । চট্রগ্রামের পার্কভিউ হসপিটালে এই বিষয়ে একজন ভালো বিশেষজ আছে । ডাক্তার আব্দুস সালাম । চট্রগ্রামে শুধু মাত্র এই চিকিৎসা উনিই করাই ।
https://parkview.com.bd/profile/dr-abdus-salam/








বাত, ব্যাথা, প্যারালাইসিস ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ

 আমার আম্মুর দীর্ঘদিন ধরে কোমড়ে ব্যথা এবং শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা। ডাঃ ফরিদা খাতুন ছবি'কে দেখাতে চাচ্ছিলাম। ডাক্তার হিসাবে উনি এসব রোগের জন্য কেমন দয়া করে জানাবেন।

ভালো গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট কে দেখান

বাত ব‍্যাথা জন‍্য আপনাকে দেখাতে চাই, কেমন ডাক্তার?




Medical Prescription