এইবার আনন্দের কথা বলি…
স্থান-আবারো সেই BSMMU….
মা’র শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, একবার এক ধাক্কায় চট্ করে নিউমোনিয়া থেকে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়লো (Septicaemia)।এক্সরে করে দেখা গেলো ফুসফুসে পানি( Pleural effusion)। পরে দেখা গেলো হার্টেও পানি( Pericardial effusion), পেটেও পানি(Ascites)।যে পানির অপর নাম জীবন, সে পানিতে পানিময় হয়ে আমার মাতার তখন ত্রাহি মধুসূদন দশা….
যথারীতি বক্ষব্যাধী ও হৃদরোগ বিশেষজ্ঞদের কল্ করে রিকোয়েস্ট লেটার আমার হাতে ধরিয়ে দেয়া হলো…
আম্মু ভর্তি ছিলেন কেবিন ব্লকে।বক্ষব্যাধী ডিপার্টমেন্ট D ব্লকের ১৬ তলায়( নাকি ১৭?, মনে নেই)।কেবিন ব্লক থেকে নেমে D ব্লকের ১৬ তলায় বক্ষব্যাধী ডিপার্টমেন্ট এ এসে জিহ্বা বের করে একটু হাঁপিয়ে নিলাম, অতঃপর কাগজপত্র নিয়ে স্যারের রুমে প্রবেশ করলাম….
প্রিয় পাঠক, প্রথম ঘটনায় আমি কোনো নাম উল্লেখ করি নাই।আনন্দের যে ঘটনার কথা আমি বলতে যাচ্ছি সে গল্পের নায়কের নাম এবার আমি বলবো।খলনায়কের নাম প্রকাশ নাই বা করলাম, নায়কের নাম প্রকাশ করতে কোনো বাঁধা দেখি না…
হাঁপিয়ে বক্ষব্যাধীর প্রোফেসরের রুমে ঢুকা মাত্রই আমি নায়ককে দেখতে পেলাম–শ্রদ্ধেয় Professor Dr. AKM Mosharraf Hossain…..
স্যার ধৈর্য নিয়ে রেফারেল নোট পড়লেন, আমার কাছে প্রতিটা তথ্য রিচেক্ করলেন, নিজে এক্সরে বক্সের লাইট জ্বালিয়ে আম্মুর এক্সরেটাও দেখলেন। ম্যানেজমেন্ট প্ল্যান নিয়েও আলোচনা শুরু করলেন।আমার বুক থেকে পাথর নেমে গেলো।পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস নিতে হবে,ব্যস্ত স্যারকে চলে যেতে হলো।যাবার আগে আম্মুর কেবিন নাম্বারটা জেনে নিলেন….
স্যার যেভাবে আমার সাথে আম্মুর পরবর্তী চিকিৎসা প্ল্যান নিয়ে আলোচনা করেছিলেন, তাতে উনার আর আম্মুকে দেখতে আসার প্রয়োজন ছিলোনা।এক ব্লক থেকে আরেক ব্লকে যেতে আমারই কষ্ট লাগে, কাজেই স্যার আবার কেবিন নাম্বার মনে রেখে আম্মুকে দেখতে আসবেন-সেটা এক্সপেক্ট করি নাই।বেদনার কাব্যে যে স্যারের কথা বলেছিলাম উনি একই বিল্ডিং এর একই তলায় থাকলেও আম্মুকে দেখতে যাবার কষ্ট স্বীকার করতে চান নি, বক্ষব্যাধীর Professor এক বিল্ডিং এর ১৬ তলা থেকে নেমে আবার কেবিনে উঠে আম্মাকে দেখতে আসবেন–এটা আশা করা বাতুলতা….
আমাকে অবাক করে দিয়ে স্যার দুপুর ২:৩০ টায় আম্মুকে ক্লিনিক্যালি দেখতে এলেন।ইনভেস্টিগেশনের রিপোর্ট এলে স্যারকে সাথে সাথে ইনফর্ম করতে বললেন। পরদিন সরকারী ছুটি ছিলো, তাই স্যার তার নিজের মোবাইল নম্বরটিও দিলেন যাতে আমি উনাকে রিপোর্ট জানাতে পারি, ট্রিটমেন্ট প্ল্যান এ যাতে কোনো delay না হয়…..
ডা. জামান অ্যালেক্স (Kanak)
বিসিএস মেডিকেল অফিসার
No comments:
Post a Comment