Thursday, October 23, 2025

রিউমেটিক আর্থাইটিস

রিউমেটিক আর্থাইটিস কি একবারে ভালো হয় না? সারা সময় হালকা জ্বর থাকে, ওষুধ চলাকালীন সময়ে একটু কম থাকে, ওষুধ বন্ধ করলে তো কোনো কথাই নাই। প্রচন্ড হাত পা ক্রাম্পিং হয় যাদের আছে তারা পরামর্শ দেন। 

Mahabub Alam: আমারও HLA B-27 পজিটিভ। গত ১ বছরেরও বেশি সময় ধরে ব্যাথা। ডান হাতের কনুই ফুলে গিয়েছিলো, ডান পায়ের হিপ জয়েন্টে ব্যাথা, বাম পায়ের পাতায় ব্যাথা। বুকের হাড়ে ব্যাথা। অনেক ডাক্তার দেখানোর পর এই ফেব্রুয়ারিতে প্রোফেসর আতিকুল হক স্যার কে দেখিয়েছিলাম। উনি কিছু ভ্যাক্সিন আর মেডিসিন দিয়েছিলেন কন্টিনিউ করার জন্য। ওই ওষুধ চলার পরও ডান পায়ে ব্যথা থাকেই, গতমাস থেকে ওই ওষুধের সাথে ইনডেক্স ইউনানির আর্থ্রাডেক্স ক্যাপ্সুল টা খাই। এখন ব্যথা থাকে না। তবে ওষুধ অফ করলেই ব্যাথা। আতিকুল হক স্যার বলেছিলেন এটা ভালো হয় না তবে কন্ট্রোল এ রাখা যায়।

Setu Dey: সালফা স্যালাজিন, মেথোট্রেক্সেট, নেপ্রোক্সিন এই তিনটা ওষুধের উপরই আমার বাবা বেঁচে আছে। উনার রক্তে আথরাইটিস আছে। ব্যথায় সব সময় খুব কষ্ট পান।

Md Atiqur Rahman: আমি hlab27+, গত দেড় বছর ধরে ভুগছি।। প্রথম ঠাণ্ডায় ৬মাস বিছানা ছেড়ে উঠতে পারিনি।। ঠাণ্ডা শেষে একটু হাটতে পারি এমন সময় গত ফেব্রুয়ারিতে গ্রীণ লাইফে আতিক স্যারের কাছে যাই ওনার পরামর্শে ভ্যাকসিন নিয়ে স্যালাজিন ৫০০ প্রতিদিন সকালে ৩টা ও রাতে ২টা খাওয়া শুরু করি।। প্রথম দিনের পরের রাতে বমি শুরু হয় এতবার যোগাযোগের চেষ্টা করছি আর পারিনি।। ৭দিন না খেয়ে শুধু বমির উপর হাসপাতালে ছিলাম।। পরে দেখি লিভারের সমস্যা শুরু হয়েছে।। শরীরে অনেক অসুবিধা দেখা দেয়।। আর দেরী না করে পাসপোর্টের প্রক্রিয়া শুরু করি।। এই মাসের ১২তারিখ আলহামদুলিল্লাহ সিএমসি ভেলোর থেকে ট্রিটমেন্ট শেষে ফিরেছি।। ৮০%ব্যথা নাই এখন।। বমিও নাই।। ৩মাস পর প্রথম চেকআপে যাবো ইনশাআল্লাহ।। আল্লাহ্ ভালো জানেন কে কিভাবে সুস্থ হবেন।। আল্লাহর উপর বিশ্বাস রেখে ট্রিটমেন্ট করবেন যেখানেই যান।।

MD Rofiqul Islam: Md Atiqur Rahman kon dr er under e treatment niechen vi

Md Atiqur Rahman: MD Rofiqul Islam ভেলোরে সিএমএইচ এ গেছিলাম, ঐখানে এই রোগের আলাদা ভবন আছে ঐখানে সব এই রোগের ডাঃ থাকে।। একেকদিন একেক ডাঃ থাকে পরীক্ষা নিরীক্ষার উপর কথা বলে।।

Md Atiqur Rahman: হ্যাঁ, সবখানেই এই রোগের ডাঃ আছে শুধু রোগ নির্ণয় করে শরীরের কন্ডিশন মত ঔষুধ দি্তে পারাই চ্যালেঞ্জ।। আমাকে ১মাস পরীক্ষার পর ঔষুধ দিছে।।

Priyanka Honey: Md Atiqur Rahman kolkatay kake dekhale valo hobe ektu bolben pls?

রিমেটিক ফিভার সারানোর জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, এগুলো খেলে নাকি শরীর ফুলে যায়। এটা কি সত্যি?

Md Atiqur Rahman: Priyanka Honey শুধু শরীর ফোলা না এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক খারাপ।। আমার তো লিভারে সমস্যা করছিলো।। আমি চেন্নাইয়ে ট্রিটমেন্ট করিয়েছিলাম, মুখে খাওয়ার কোনো ঔষুধ দেয়নি।। মাসে ২টা ইনজেকশন দিছিলো, কিন্তু নির্দিষ্ট কোনো ডোজ দেয়নি।। চলতে থাকবে বলছিলো আর ৬মাস পরপর ডাকছিলো।। আমার অর্থের সমস্যার কারনে শুধু দুইবার যেতে পারছি।। এখন সব বন্ধ আছে।। ব্যাথা আছে সহ্য করার মত।। আর ডাঃ ও বলছে সহজে এটা ভালো হবে না।। ডায়াবেটিকস এর মত থামায় রাখা যায়।

Abu Dastagir-Salim: আমি ১৯৯৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিরিয়াস বেক পেইনে ভুগেছি। ইউকেতে চিকিৎসা ফ্রি থাকার পরএ প্রাইভেটে লাখ লাখ টাকা খরচ করেছি। সেই বেকপেইন গেছে ভেলোরের সিএমসিএইচের ৩ মাসের ওরাল মেডিসিনে। শুনা কথা না, আমার নিজের শরীর স্বাক্ষী

Shamim Hossain: এটা একদম ভালো হয় না। তবে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওষুধ ও কিছু এক্সারসাইজ এর মাধ্যমে ভালো থাকা যায়। আমি নিজে ২০০৮ থেকে এই অসুখ নিয়ে ভেলোরের চিকিৎসায় আছি। বাংলাদেশের অনেক ডাক্তার দেখিয়ে (আতিকুল হক সহ) শেষে ভেলোরের ডাক্তার দেবাশীষ ডান্ডা এবং জন ম্যাথিউজ এর চিকিৎসায় এখনো ভালো আছি। এটা আজীবন চিকিৎসা করাতে হবে। প্রতি বছর ১ বার চেকআপ করাতে যেতে হয়।


No comments:

Post a Comment

Medical Prescription